ধীরগতির আইফোনের জন্য ৫০০ মিলিয়ন ডলার জরিমানা

২ মার্চ, ২০২০ ২৩:১১  
পুরান আইফোন ধীরগতির হওয়ার কারণে ৫০০ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করতে রাজি হয়েছে অ্যাপল। গত শুক্রবার রাতে প্রস্তাবিত নিষ্পত্তি প্রকাশ করা হয়। যদিও এটি স্যান জোসের আদালত থেকে অনুমোদন নিতে হবে। খবর রয়টার্স। প্রতি আইফোনের জন্য অ্যাপলকে ২৫ ডলার পরিশোধ করতে হবে, যা সমন্বয় করা হবে। কী পরিমান আইফোনের বিপরীতে জরিমানা যোগ্য হবে সেটি নির্ধারণ করে জরিমানার হার কমবেশি হতে পারে। তবে কমপক্ষে ৩১০ মিলিয়ন ডলার পরিশোধ করতেই হবে অ্যাপলকে। আইফোন ৬, ৬ প্লাস, ৬এস, ৬এস প্লাস, ৭ প্লাস অথবা এসই মডেলের যেগুলো আইওএস ১০.২.১ অথবা তার পরের অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসের গ্রাহকরা তাদের ফোন ধীরগতির হয়ে পড়ার অভিযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে উক্ত জরিমানা করা হয়েছে। প্রাথমিকভাবে অ্যাপল জনসম্মুখে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডিবিটেক/বিএমটি